জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ০৩ টি মাদক মামলায় ০৪জন আসামী এবং সিআর মামলার সাজাপ্রাপ্ত ০১ আসামিসহ মোট ০৫ জন আসামী গ্রেফাতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএিম এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নের্তৃত্বে ইং ৩১/১২/২০২৫ তারিখে এসআই(নিঃ)/মোঃ সাইদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম মোল্লাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ শাহিনুর রহমান (৩০), পিতা- মৃত নুর মোহাম্মাদ গাজী, সাং- ভোমরা গাজীপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরাকে অবৈধ মাদকদ্রব্য ০৫ বোতল মদসহ গ্রেফাতার করে ও ২। মোঃ আসাদুজ্জামান (৩০), ৩। মোঃ সালাউদ্দিন (২৪), উভয় পিতা- আব্দুস সালাম, সাং- মাহমুদপুর, ভারুখালী, থানা ও জেলা- সাতক্ষীরাদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য WINCEREX Cough Syrup ১৮ (আঠারো) বোতলসহ গ্রেফতার করে এবং ৪। মোঃ সাকিব হোসেন (২২), পিতা- মোঃ সেলিম হোসেন, সাং- আলিপুর (বুলারাটি), থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে অবৈধ মাদকদ্রব্য WINCEREX Cough Syrup ০২ (দুই) বোতলসহ গ্রেফতার পূর্বক সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী ০১ জন, মোট ০৫ জন আসামীকে গ্রেফাতার করে ১ জানুয়ারি তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *