নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে ‘মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসাটির প্রস্তাবিত স্থানে উক্ত ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন করেন জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীসহ অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কারী ফরিদ হোসেন, সাতক্ষীরা পৌর ওলামা দলের সভাপতি কামরুজ্জামান কামু, সাতক্ষীরা পৌর বিএনপিনেতা একরামুল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাওলানা আনিসুর রহমান আজাদী, জানান, রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার কোমলমতি শিশুদের মধ্যে দ্বীনি শিক্ষা বিস্তারের পাশাপাশি এতিম ও দুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও পড়াশোনার সুযোগ নিশ্চিত করার জন্য আমার নিজস্ব জায়গায় এ প্রতিষ্ঠান নির্মানের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *