নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সমিতির কার্যালয়ে এ সভা বসে।সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কৃঞ্চানন্দ মুখার্জি। এতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসরভাতা প্রদানের সিদ্ধান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি এনামুল হক, বদিউজ্জামান খান ও আসাদুজ্জামান চান্দু, সাবেক সচিব আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মোঃ নজিবুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *