সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির আয়োজনে সাতক্ষীরা জেলার বর্তমান ও প্রাক্তন রোভার স্কাউট সদস্যদের নিয়ে ৫ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার ছফুরুন নেছা মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত মিলনমেলায় সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি মোঃ আলতাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান পলাশ, সাতক্ষীরা জেলা রোভার এর কমিশনার ও ছফুরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সম্পাদক মোঃ আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক কমিশনার এ এস এম আব্দুর রশিদ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ সভাপতি এম ইদুজ্জামান, উপদেষ্টা আ ন ম মুরাদুজ্জামান, প্রভাষক ওবাইদুল্লাহ আহমেদ, জামাল হোসেন।
স্বপ্নসিঁড়ির সম্পাদক নাজমুল হক এবং নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব এর যৌথ সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান রোভার স্কউটরা দিনভর মজার মজার খেলায় অংশ গ্রহণ করেন। বিভিন্ন ধরনের খেলাধুলা পরিচালনা করেন নিবাহী সদস্য ও ব্যাংক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ইয়াছিন আলী এবং কোষাধ্যক্ষ সেলিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাছিবুর রহমান, ওহিদুল ইসলাম, মীর তাহমিদুর রহমান, বিশ্বজিৎ ঘোষ, আসাদুল্লাহ আল গালিব, সাইদুর রহমান, সাহানুর রহমান, আব্দুল আলিম, সিদ্দিকুর রহমান, ইয়াছিন আলী, আল মামুন, ইতি, আবু সাঈদ, আনারুল ইসলাম, অনিক প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৪ সালের ৫ আগষ্টে সাতক্ষীরায় ট্রাফিকের দায়িত্ব পালন করা রোভার স্কাউটদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা রোভার স্কাউটস এর নব নির্বাচিত কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ সভাপতি এম ঈদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি







