নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে সাতক্ষীরা জেলার ০৪ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার এঁর কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সাতক্ষীরা ০১(তালা-কলারোয়া) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ রেজাউল করিম, সাতক্ষীরা-০২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উপদেষ্টা ওদ্বীনী সংগঠন জেলা সভাপতি মুফতী রবীউল ইসলাম, সাতক্ষীরা-০৩(আশাশুনি-কালিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা সহ-সভাপতি প্রভাষক কাজী ওয়েজ কুরণী এবং সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম মোস্তফা আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *