নিজস্ব প্রতিনিধি : ​সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে ২১ দফা উন্নয়ন দাবিসহ বিভিন্ন উপজেলার সমস্যা নিয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা নাগরিক কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরায় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন স্থাপন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​এছাড়া নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। এসব দাবি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটি বৃহত্তর ‘নাগরিক সভা’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ ও অধ্যক্ষ আশেক ই-এলাহী, ​কবি কিশোরী মোহন সরকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, ​উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অ্যাড. আসাদুজ্জামান দুলু, অ্যাড. মুনীরউদ্দীন ও মহুয়া মঞ্জুরী, ​স্বদেশের মাধব দত্ত, বাসদের নিত্যানন্দ সরকার ও মুনসুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *