নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এর বিরুদ্ধে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। রবিবার (২৮ জুন) সকালে আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড শেখ আবদুস সাত্তার। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন এ্যাডঃ এবিএম সেলিম, এ্যাড. ই জে সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, এ্যাড আলতাফ হোসেন, এ্যাডঃ শিহাব মাসুদ সাচ্চু, এ্যাড রেজওয়ান আলী, এ্যাড জি এম ফিরোজ আহমেদ, এ্যাড আবু সাইদ রাজা, এ্যাড আকরাম আলী,এ্যাড মিজানুর রহমান বাপ্পি, এ্যাড সাইফুল ইসলাম সোহেল, এ্যাড শাহানা ইমরুজ, এ্যাড আয়ুব আলী, এ্যড ইয়াছিন হাবিব , এ্যড জামাল উদদীন, এ্যাড খোরশেদ আলম ডালিম, এ্যাড শাহাজান জাহাঙ্গীর , এ্যড এবাদুল হক, এ্যাড নজরুল ইসলাম ইসলাম, এ্যাড আসাদুজ্জামান বাবু, এ্যাড নজরুল ইসলাম, এ্যাড আঃ সামাদ(৫), এ্যাড শাহাদাত হোসেন, এ্যাড. সোহরাব হোসেন বাবলু, এ্যাড আলামিন আলম, এ্যাড শেখ হেলালুজ্জামান হেলাল, এ্যাড. মাকফুর রহমান, এ্যাড. বখতিয়ার, এ্যাড. সিরাজুল ইসলাম (২), এ্যাড. সাইফুল্লাহ, এ্যাড. তারিক ইকবাল অপু সহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।







