মিলন বিশ্বাস : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উজ্জল কুমার সাধু সভাপতি ও শ্রীদাম দে- কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি গঠণ করা হয়।

জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন স্বাক্ষরিত উক্ত কমিটিতে সর্বমোট ৩৫ জন সদস্য কার্যকরী পরিষদে নির্বাচিত করা হয়েছে।

জেলা মন্দির সমিতি যুব কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন – সভাপতি উজ্জ্বল কুমার সাধু, সহ-সভাপতি সুজন বিশ্বাস, সঞ্জীব বিশ্বাস, মিলন কুমার রায়, সুজয় মজুমদার, প্রবীর দে, দিবস কর্মকার, সাধারণ সম্পাদক শ্রীদাম দে, সহ সম্পাদক অতনু বসু, যুগ্ম সম্পাদক শিমুল রায়, কোষাধ্যক্ষ প্রবিত্র সরকার, সাংগঠনিক সম্পাদক বাধন ঘোষ, সাহিত্য সম্পাদক প্রীতম দাশ, সাংস্কৃতিক সম্পাদক কৌশিক ঘোষ, অডিটর উত্তম কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মিলন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক সুমন ঘোষ, কার্যনির্বাহী সদস্য সুকুমার বিশ্বাস, মিলন দাশ, অনিমেষ সরকার, কেশব দাশ, বাসুদেব দাস, গোরাগুহ, পার্থ সাধু, শুভংকর রায়, প্রানেশ দাশ, সুজন সাধু, সংগ্রাম বিশ্বাস, রামপ্রসাদ সাধু, সঞ্চয় দেবনাথ, উৎপল দে, নিখিল আঢ্য, অজয় পাইন, দিলিপ দাশ, সন্ত পাইন, দীপ্ত দাশ। এসময় নব-গঠিত কমিটির সকলকে ফুল ও উত্তোরীয় পরিয়ে বরণ করে নেন জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *