শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। ১৯ জুলাই রোবিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল, সুখী ট্যাবলেট, ফেমিকোন ট্যাবলেট ও ফেমিপিল ট্যাবলেট আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৪৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাট নামক স্থান হতে ১,৫৩,৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ৩,৫৬,১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ ও ৪ আরবি হতে আনুমানিক ৪০০ ও ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ১৮,৫৫,৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল, সুখী ট্যাবলেট, ফেমিকোন ট্যাবলেট ও ফেমিপিল ট্যাবলেট আটক করে।

এছাড়াও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১,১৯,৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আভিযানিকদল সর্বমোট ২৪,৮৫,০০০ (চব্বিশ লক্ষ পঁচাশি হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *