নিজস্ব প্রতিনিধি: হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে তৃণমুলের কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজের আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার আবাদের হাট জাফিরা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা পিযূষ কান্তি পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *