দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনি আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন দৈনিক পত্রদূতের সাথে যুক্ত ছিলেন।
এদিকে, সাংবাদিক মনিরুল ইসলাম মনির মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।







