নিজস্ব প্রতিনিধি : ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। বিকেল ৫টায় শহরের সংগীতা মোড় থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপপী, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফারহান মাসুক, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, সদস্য শাহিনুর ইসলাম, রিপন ইসলাম ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সাধারণ সম্পাদক সাইদ,যুগ্ম সম্পাদক জাহিদ, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিকু, সাধারণ সম্পাদক সুজন বললি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রনি ও সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, বৈকারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুসা নূর হোসেন, ফিংড়ি ইউনিয়ন ছাত্রদলের টুটুল হোসেন, বাবলা, ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আব্দুল আলিম, লাবসা ইউনিয়ন ছাত্রদলের মুন্সি সাদ হক, শেখ রাকিব শীবপুর ইউনিয়ন ছাত্রদলের রেজাউল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শত-শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







