দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা-২৪’ ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দীক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সিরাজুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আঃ গফুর খোকন, অভিভাবক প্রভাষক মোঃ মহসিন, প্রাক্তন ছাত্র কাজী গাওছুল আযম, অভিভাবক মোশাররফ হোসেন, নয়ন হোসেন, শহিদুল ইসলামসহ অসংখ্য অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শ্রেণী ভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়। সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *