দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কামারালী সূর্যমুখী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ জানুয়ারী) বিকালে কামারালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশণা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব ও তরুণদেরকে খেলাধুলায় মনোযোগী হয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে বিএনপি মানুষের সাথে ছিল, আছে, থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে দলীয় নেতা- কর্মীসহ সকলকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

কামারালি সূর্য সংঘ ফুটবল টুর্নামেন্টের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জব্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, বিএনপি নেতা ফজলু মোল্লা, সহকারী অধ্যাপক গফফার, মাস্টার আব্দুর রহিম, মাস্টার আব্দুল করিম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বিএনপি নেতা মাস্টার আব্দুল আলিম, আমিনুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান রঞ্জু, আরিফুল আনাম রিপন, রুহুল আমিন খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, সিনিয়র সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, শেখ শাহাজাহান আলি শাহিনসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শকবৃন্দ। অনুষ্ঠানে ফাইনাল খেলায় ১-০ গোলে জয়ী সরসকাটি ইউনাইটেড ক্লাবকে ও রানার্স আপ কয়লা প্রগতি সংঘকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *