দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামে ৯ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান (পলাশ)।
পৌর কৃষক দলের আহ্বায়ক মোতাহার হোসেন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম দিলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলি (মাস্টার), ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টু , সহ-সভাপতি নুরুল হুদা, পৌর কৃষকদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আলম, হাবিবুর রহমান টুটুল, জাকির হোসেন বিপু, আক্তারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকদলের সদস্য সচিব রুহুল কুদ্দুস।







