ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি আয়োজনের জন্য সাতক্ষীরা স্টেডিয়ামে ব্যাপক প্রস্তুতি চলছে।

উক্ত টুর্নামেন্টটি সাতক্ষীরা জেলার স্বনামধন্য ৮টি ক্লাবের মধ্যে বাংলাদেশ জাতীয় দল ও বিপিএল এর খেলোয়াড়সহ সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। সকলকে উক্ত টুর্নামেন্টের খেলাগুলো স্ববান্ধবে সাতক্ষীরা স্টেডিয়ামে এসে উপভোগ করার জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো। জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *