দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পানিতে ডুবে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে, উপজেরার সীমান্তবর্তী কেঁড়াগাছির ইউপি’র বালিয়াডাঙ্গা বাকসা গ্রামের একটি পুকুরে। মৃত ৮ বছর বয়সি শিশুটির নাম সুমাইয়া ইয়াসমিন মিতু। সে আব্দুল হামিদের পুত্র প্রবাসী মোহাম্সদ আলীর একমাত্র কণ্যা।
জানা গেছে, সোমবার(২৩ জুন) বেলা ১ টার দিকে সুমাইয়া ইয়াসমিন মিতু সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানি থেকে উপরে উঠতে না পারায় পানিতে ডুবন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে বাড়ির লোকজন ডুবন্ত অবস্থায় তাকে পানি থেকে উদ্ধার করে। মিতুর মৃত্যুতে এরাকায় শোকের ছায়া নেমে এসেছে।







