দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিভিন্ন বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম।

সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেন তিনি। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রাইটা বাজার, ছলিমপুর বাজার ও খোরদো বাজারসহ আশপাশের এলাকায় দলীয় লিফলেট বিতরণ করা হয় বলে জানা গেছে। সেসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *