দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পৃথকভাবে কলারোয়া পূজা উৎযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খৃীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এবং কলারোয়ায় সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়, সনাতন ক্রীড়া সংঘ খাসপুর, শ্যামসুন্দর মন্দির কমিটি, সোনাবাড়িয়া ও ঝিকরা যুব কমিটির সহযোগীতায় উল্টো রথাযাত্রা উৎসব উৎযাপন করা হয়। বিশ্ব শান্তি প্রত্যাশা, দেশ ও দেশের সকল মানুষের কল্যাণ কামনায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবে তুলশিডাঙ্গা গোয়ালঘাটা পূজা মন্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর সদর পরিক্রম করে হরিতলা পূজা মন্ডপে শেষ হয়।
শোভা যাত্রার প্রাক্কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, জামায়েত ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আমির কামরুজ্জামান বাবু, পৌর আমির অধ্যাপক ডা: ইউনুছ আলী বাবু, সনাতন ধর্মীয় নেতা নিত্য গোপাল রায়, দীলিপ অধিকারী, মাস্টার উৎপল কুমার সাহা, দীপক ঘোষসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, সূধি ও ভক্তবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সন্তোষ কুমার পাল। এ দিকে কলারোয়ায় সনাতন ধর্ম স্বেচ্ছা সেবক পরিষদের আয়োজনে শত শত ভক্তের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে উত্তর মুরারিকাটি পালপাড়া শহীদ স্মৃতি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
উল্টো রথযাত্রা উৎযাপন কমিটির আহবায়ক প্রকাশ চন্দ্র হালদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনির পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন রথের উৎসব পরিকল্পনায় ধর্মীয় নেতা লক্ষণ চন্দ্র পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, রাজদ্বীপ ঘোষ, নিত্য কর্মকার, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা অসিত ঘোষ, নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্ম সেচ্ছাসেবক পরিষদের নেতা নির্মল মন্ডল, সুনিল দাস, গোপাল চন্দ্র ঘোষ, বিধান রায়, মনোরঞ্জন সরকার, সুফল দাস, মাস্টার জয়দেব রায়, প্রশান্ত বসু, মাস্টার প্রদীপ পাল, রিতন রায়, ভক্ত দাস, সনাতন ধর্মীয় নেতা সুজিত গোস্বামী, বিশ্বনাথ ভারতী, আশালতা পাল, রতন দাস, উৎপাল দে, মাস্টার পরেশ রায়, দীপক রায়, অসিম সাধু, দীপঙ্কর রায়, রথের সারথি গৌরাঙ্গ সোম, সুমন পালসহ উৎযাপন কমিটির সকল সদস্যবৃন্দ ও ভক্তগণ।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রভাষক প্রদীপ পাল ও উত্তম মজুমদার। সব শেষে শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।







