দীপক শেঠ, কলারোয়া: : কলারোয়ায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ জুলাই) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে কলারোয়া কাজীরহাট ব্র্যাক আঞ্চলিক অফিসে ওই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।
সাতক্ষীরা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার সাহা’র সভাপতিত্বে শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ,কাজীরহাট এলাকা ব্যবস্থাপক শেখ দারাদুল ইসলাম,কাজীরহাট শাখার শাখা ব্যবস্থাপক হেলেনা ফেরদৌস, খুলনা বিএনএসবি চুক্ষ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, ফ্রি ক্যাম্পর কর্মকর্তা মাহবুব রহমান সহ সূধিবৃন্দ। অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে ৫শ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা প্রদান ও ১৩০ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা প্রদান এবং ৫০ জন চোখের ছানি রোগীদের পর্যায়ক্রমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানা যায়।







