দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে সাইট সেভার্স ও ব্র্যাকের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাইট সেভার্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় ওই সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাব উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, হেলথ ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারীবৃন্দ।

সভায় ২০২৫ সালে কলারোয়া উপজেলাতে ৩টি চক্ষু শিবিরে সেবা ভোগীদের বিষয়ে অবহিত করা হয়। আগামী ২৪ শে জুলাই সাতক্ষীরা সদরের মাহমুদপুর গালর্স স্কুল সংলগ্ন বাদামতলা ব্র্যাক অফিসে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *