দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি সদসদ্যদের অভিযানে ভারতীয় ওষুধ, উন্নত মানের মদ, শাড়ী, বোরকা, আগরবাতিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার(২৬ জুলাই) পৃথক পৃথকভাবে সীমান্তবর্তী কাঁকডাঙ্গা, মাদরা, তলুইগাছা, হিজলদি, সুলতানপুর ও চান্দুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যো ওই অভিযান পরিচালনা করেন।

বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক ৩টি অভিযানে সীমান্তবর্তী দখলের মোড় নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় মদ, ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এদিকে তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার মজুমদার খাল ও চৌরঙ্গী মাঠ থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করেন।

অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের আমবাগান থেকে ৩৮ হাজার ৭শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি উদ্ধার করেন। এদিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের সুলতানপুর পাকা রাস্তার ওপর থেকে ৫২ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এ ছাড়া সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির অভিযানে বিভিন্ন ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। অভিযানে কয়েক লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হলেও কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি বিভিন্ন ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *