দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু আর নেই। জানা গেছে, শিক্ষক বদরুজ্জামান বদরু(৫৮) দীর্ঘদিন যাবৎ হৃদ রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার(৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন( ইন্না…. রাজেউন)। মৃত্যকালে তিনি মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের মৃত: আব্দুল ওহাবের পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাইপো।
মরহুম বদরুজ্জামান বদরু দীর্ঘবছর যাবৎ কলারোয়া পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবস করে আসছেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হিসাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ২৭’ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করতেন বলে স্কুল কতৃপক্ষ জানান।
শিক্ষক বদরুজ্জামান বদরুর মৃত্যু সংবাদে উপজেলা শিক্ষক সমিতি অফিস সহ উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা হাসপাতাল থেকে শিক্ষকের মরদেহ কলারোয়ায় নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে জানা যায়। সকলের প্রিয় শিক্ষক বদরুজ্জামান বদরুর অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কর্মকর্তা ও সকল শিক্ষক পরিবার শোকাহত।
মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাবেক কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, ভাদিয়ালী হাইস্কুলের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম আ: করিম, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা বাকী বিল্লাহ শাহী কল্যাণ সমিতির কর্মকর্তা মাস্টার সামছুর রহমান লাল্টু, শফিকুল ইসলাম শফি, ইব্রাহীম হোসেন, স্টাফ আব্দুল জলিলসহ সকল কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীবৃন্দ। পারিবারিকভাবে জানা গেছে আগামী কাল বৃহস্পতিবার মরহুমের গ্রামের বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *