দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা প্রশাসন এ দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ২য় দিনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ দিকে রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় খোর্দ্দ বহুমুখী বিদ্যালয়, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা, বামনখালী মাধ্যমিক বিদ্যালয় ও সিংহলাল দাখিল মাদ্রাসা জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।
রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগীতায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভপতিত্ত্ব করেন দূর্নীর্তি প্রতিরোধ কমিটির কলারোয়া উপজেলা সভাপতি প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, সিনিয়র সহকারী শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কলারোয়া উপজেলা দূর্নীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
মডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, টাইমারের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। আরো উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক শিরিন আক্তার, মাষ্টার অনুপ কুমার ঘোষ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক গন ও শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার তৃতীয় দিনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানা যায়।







