দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পাবলিক ইনিস্টিউটের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি শেষে লটারির মাধ্যমে প্রতিদ্বন্দী দলের তালিকা প্রকাশ করা হয়। “ফুটবলে করবো জয়, কলারোয়া হবে বিশ্বময়”- এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সভাপতি ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক এ্যাডঃ মিজানুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সহ সভাপতি মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান কাকন, শেখ বদিউজ্জামান, মোঃ রেজাউল করিম লাবলু, মোঃ রমজান আহমেদ, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মোঃ ফারুক হোসেন স্বপন, মোঃ মাসউদ পারভেজ মিলন, মাসউদুল ইসলাম মাসুূদ, শাহাদাৎ হোসেন শ্যামল, সাহেব আলী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম এ সাজেদ, আরিফ মাহমুদ, সিয়াম হোসেন, রাসেল আহমেদ, মোঃ মোতূর্জা হাসান, আবু জাফরসহ কর্মকর্তাগণ।

কপাই সাধারণ সম্পাদক জানান, আগামী ৪ ঠা অক্টোবর শনিবার টূর্ণামেন্ট উদ্বোধন ঘোষণা করবেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাতক্ষীরা -১ (তালা – কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *