দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১৮০ জন ছাত্র- ছাত্রীদের শিক্ষা উপকরণ হিসাবে ওই ব্যাগ বিতরণ করা হয়।

স্কুলের হলরুমে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-স্কুলের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মোড়ল, সমাজসেবক আলহাজ¦ আয়ুব আলী, অভিভাবক শাহাজাহান কবির, মাসুম বিল্লাহ, প্রভাষক মেহেদী হাসান জুয়েল, শিক্ষক মো: আবু জাহিদ, তাপসী রাবেয়া, রহিমা খাতুন, শফিকুল ইসলাম, নাজমা পারভীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-শিক্ষক মো: আবু জাহিদ। উল্লেখ্য, স্কুলের দাতা সদস্যদের অর্থায়নে ১৮০ জন ছাত্র- ছাত্রীদের মাঝে উপহার হিসাবে ওই স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *