মেহেদী হাসান শিমুল : বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও সাতক্ষীরা জজ কোর্টের পি.পি এডভোকেট শেখ আব্দুস সাত্তার সহ অন্যান্য আসামিদের শেখ হাসিনা গাড়িবহরের হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে মহামান্য হাইকোর্ট বিভাগ খালাস প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মিথ্যা মামলা থেকে হয়তো আমরা খালাস পেয়েছি, কিন্তু আমাদেরকে যারা মিথ্যা মামলায় জর্জরিত করেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. শহীদ হাসান, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড শাহরিয়ার হাসিব, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অ্যাড. মোঃ শিহাব মাউস, ইমরান শাওন, অ্যাড. সরদার সাঈদ, মিজানুর রহমান বাপ্পি প্রমূখ।







