ডেস্ক রিপোর্ট : ইয়াবা’সহ সব ধরণের মাদক, নারীদিয়ে দেহ ব্যাবসা, জাল স্টাম্পের ব্যাবসা, নারীদিয়ে ফুসলিয়ে এনে ঘরে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে অর্থ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে চলছে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের একেবারে সামনে ভেন্ডার রবি’র বহুতল বাড়িতে।

সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি গত দু’দশক ধরে মাদক সেবন বিক্রি ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে প্রকাশ্যে বলে জানিয়েছে ওই এলাকার একাধিক ব্যাক্তি। এ-দীর্ঘ সময়ে ভেন্ডার রবি জাল স্টাম্প ও মাদকসহ আটক হয়েছেন বহুবার। মামলাও হয়েছে ৬-৭ টি।

প্রতিবার জেল থেকে বের হয়ে পুলিশ-প্রসাশনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বারবার সক্রিয় হয়েছে এসব অপকর্মে। শেষবার চলতি বছরের ১৭ আগস্ট সেনা ও পুলিশের যৌথ অভিযানে আটক হয় মোঃ রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি। এসময় তল্লাশি করে তার ওই বহুতল ভবনের বিভিন্ন গোপন কক্ষ থেকে ভারতীয় মাদক ফেনন্সিডিল ৭ বোতল, উইনরেক্স সিরাপ ৪ বোতল, ২০ পিচ ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৯ হাজার পঁচিশ টাকা ও অবৈধ ভারতীয় রুপি উদ্ধার করে যৌথবাহিনি।

এর আগে ২০২১ সালের ২৭ জুন স্ট্যাম্প ভেন্ডার রবিউল ইসলাম রবি ও তার ছোট ভাই শাহাজান এই বহুতল ভবন থেকে জাল কোর্ট ফি ও বেশকিছু পুরাতন নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ আটক হয় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র হাতে। সে’সময় তারা দীর্ঘদিন জেল খেটার পর জামিনে বেরিয়ে এসে আবারো লিপ্ত হয় বিভিন্ন অপকর্মে।

এছাড়া ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী ১৭ বোতল ফেন্সিডিলসহ কাটিয়া ফাঁড়ির পুলিশের হাতে গ্রেফতার হয় শহরের শীর্ষ মাদক চোরাকারবারি ভেন্ডার রবি। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ৫৭ বোতল ও ৫ লিটার তরল ফেনন্সিডিলসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রবি’কে আটক করে ওই বহুতল ভবনের চোরা কক্ষ থেকে। ২০২২ সালের ২ মে ২৫ বোতল ফেন্সিডিলসহ ভেন্ডার রবিকে আবারো আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এভাবে বহুবার আটক মামলা ও জেল খাটলেও থামেনি মাদকের চোরাকারবার, নারীদিয়ে দেহ ব্যাবসাসহ সব ধরণের অবৈধ, অনৈতিক কর্মকাণ্ড।

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, জেলা রেজিস্ট্রারের কার্যালয় একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস। আর এ অফিসের সামনে মাত্র ২০ গজ দূরত্বে দীর্ঘদিন ধরে চলমান মাদক ও নারীদিয়ে দেহ ব্যাবসা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমরা এসব অনৈতিক অপকর্ম বন্ধে জেলা পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিনুল হক জানান, মোঃ রবিউল ইসলাম রবিকে পুলিশ একাধিক বার মাদকসহ আটক করেছে। সে পেশাদার মাদক ব্যাবসায়ী। তাকে মাদক সহ আটক করতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *