জি এম আমিনুল হক : সাতক্ষীরায় সদরে ফিংড়ীর ফয়জুল্যাপুরে বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে (৩০ নভেম্বর) রবিবার বিকালে ফয়জুল্যাপুর বি এন পির কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ফয়জুল্যাপুর ৩ নং ওয়ার্ড বি এন পির সভাপতি নাসিরুদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ইমন হোসেন বিল্লাল, ফিংড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হাসান, ওয়ার্ড বি এন পি সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের বিল্লাল হোসেন, মকবুল মোল্লা, আজারুল ইসলাম, নাজমুল হোসেন, আ: করীম, নিজাম সরদার সহ স্থানীয় এলাকাবাসীও বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ দোয়ায় অংশ নেন। দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে একসঙ্গে প্রার্থনা করতে হবে। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যাতে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।







