০৩ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সহ-সভাপতি প্রভাষক কাজী ওয়েজ কুরণী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা সেক্রেটারী মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মুহাম্মদ আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম আল-আমীন প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। প্রেস বিজ্ঞপ্তি







