ডেস্ক রিপোর্ট : ২৯ শে ডিসেম্বর দুপুর ৩ টায় মনোনয়ন ফরম জমা দেন যুক্তফ্রন্ট সমর্থিত এবং বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন, বাসদ সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানান্দ সরকার, বাসদ নেতা আবু তালেব মোল্ল্যা, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, শ্রমিক নেতা গফ্ফার, নারী নেত্রী লাভলী পারভীন, রওশন আরা প্রমুখ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর অধ্যাপক ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, নির্বাচিত হলে তিনি সাতক্ষীরাকে একটি সমৃদ্ধ এবং উন্নত সাতক্ষীরাতে পরিণত করবেন। তিনি সাতক্ষীরাতে পাবলিক বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন, সাতক্ষীরাতে রেললাইন বাস্তববায়ন এবং সুন্দরবন টেক্সটাইল মিল চালু আন্দোলন বেগবান রাখবেন বলে জানান তিনি এবং যুক্ত ফ্রন্টের ঘোষিত নীতি গরিব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা সবার জন্য সরকারি খরচে শিক্ষা ব্যবস্থা বিনা পয়সায় সবার জন্য চিকিৎসা সেবা বাস্তবায়নের জন্য জনগণকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং গরিব মেহনতী মানুষের পক্ষের সরকার গড়ে তোলার জন্য যুক্তফ্রন্টের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

সাতক্ষীরাবাসীকে সাথে নিয়ে কাজ করবেন বলে জনান তিনি। এসময় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার সাংবাদিকদের জানান ঘুষ, দূর্নীতি,চাঁদাবাজ এবং মাদক মুক্ত সাতক্ষীরা গড়ার জন্য গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহব্বান জানান।অধ্যাপক ইদ্রিস আলী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদের নির্বাচনী প্রতিক মটর গাড়ী মার্কায প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সহধর্মিণী লাভলী পারভীন সাতক্ষীরা ২ আসনের সকল ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *