​নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বি.ডি.এফ প্রেসক্লাব।

​এক যৌথ শোক বিবৃতিতে বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আল.মো. শাহাদাৎ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল ও সাহসী নক্ষত্র। দেশের গণতন্ত্র রক্ষা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রাম ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারালো।

​বিবৃতি প্রদানকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি জি এম আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা রাজু, অর্থ সম্পাদক মোঃ শরীফুল আলম রানা, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল।

​এছাড়াও শোক প্রকাশ করেছেন সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, সিনিয়র সাংবাদিক এস এম ইসমাইল হোসেন, ইমরান হোসেন, রবিউল ইসলামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

​বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *