oplus_0

নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নূরজাহান বেগম নূরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এ দেশের ভবিষ্যৎ। বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। বিশেষ করে অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার তোমাদের পড়াশোনা ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব বিষয়ে তোমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

নূরজাহান বেগম আরও বলেন, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। বাল্যবিবাহের কোনো সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে শিক্ষক বা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, গীতা রানী সাহা, মৃনাল কুমার বিশ্বাস, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, আসমাতারা জাহান, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় রোধে নিজেদের করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভা শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *