নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ কে বিজয়ী করতে সাতক্ষীরার কাটিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় কাটিয়া কাস্টমস গোডাউন মোড়ে ধানের শীষ প্রতিকের উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদিকা খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া।
এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী আম্বিয়া খাতুন, নাসিমা খাতুন, ফজিলা বেগম, নার্গিস বেগম, ঝর্ণা খাতুন, নাসিমা খাতুন, আফরোজা খাতুন প্রমুখ। ধানের শীষ প্রতিকের নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা বলেন বিগত ১৭ বছর দেশে আওয়ামী শাসন আমলে দেশে দিনের ভোট রাতে করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হয়েছে।
গত ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত করা হয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে ও সাধারণ মানুষের ভোটধিকার নিশ্চিত করতে এবং সাতক্ষীরার উন্নয়ন করতে আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী আব্দুর রউফ কে বিজয়ী করতে হবে।







