নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার চতুর্থ দিন ২৪ জানুয়ারি শনিবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি বাজার এবং বাঁশদহ বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার,জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাসদ নেতা আবু তালেব মোল্লা, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি দুর্নীতি লুটপাট এবং মাদক মুক্ত সাতক্ষীরা গড়ে তুলব।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলেও আপনাদের সাথে সব সময় আন্দোলন সংগ্রাম করে যাবো এবং যদি নির্বাচিত না হই তাহলেও আপনাদের সাথে কাজ করে যাবো। তিনি সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় এবং মোটর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বদ্ধ করেন। এসময় সাধারণ জণগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *