দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগ ও নির্বাচণী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৫ জানুয়ারী) বিকালে ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া হাইস্কুল মাঠে বিএনপি’র আয়োজনে ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশণা সম্পাদক সাবেক এমপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দীর্ঘবছরের অবহেলিত তালা- কলারোয়া উন্নয়নে নিজেকে জনগণের মাঝে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হযে তালা- কলারোয়ার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন সংসদীয় গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হয়ে স্ব- স্ব স্থান থেকে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান।
তিনি এলাকার অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সকল প্রশাসনিক কর্মকান্ডে জবাবদেহিত ফিরিয়ে আনতে সকন মহলের সহযোগীতা কামনা করেন। তিনি জনগণের সেবক হিসাবে বিএনপি’র দেয়া ৩১ দফা বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সকল দলীয় নেতা- কর্মীদের মানুষের পাশে থাকার আহবান জানান। জনসভায় বিপুল সংখ্যক নারী -পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভার পূর্বে প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বিভিন্ন এলাকায় ভোটার ও সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কূশল বিনিময় করেন।

অনুষ্ঠিত নির্বাচনী সভায় কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুখপাত্র অধ্যাপক রইছউদ্দীন, সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মাস্টার আজিজুর রহমান, জহুরুল ইসলাম, আ: রাজ্জাক, নজরুল ইসলাম, আ: হাসান, পৌর বিএনপির সহ.সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম, খালিদ খান, বদরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সকলস্তরের নেতৃবৃন্দ।







