নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ১১তম দিন ২রা জানুয়ারি সোমবার তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া এবং সখিপুর ইউনিয়নে পথসভা এবং গণসংযোগ করেছেন।

উক্ত নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, যে সরকার দেশের সাধারণ জনগণকে বিদেশিদের কাছে ঋণী করে তারা দেশ এবং দশের শত্রু তাই আসুন অতীতে যারা বাংলাদেশের সাধারণ জনগণকে বিদেশিদের কাছে ঋণগ্রস্ত করেছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণদের কঠিন জবাব দেওয়ার সময় এসেছে।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন বাংলাদেশের গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালু এবং দেশ বিরোধীদেরকে রুখে দিতে হবে। পথসভা শেষে তারা পারুলিয়া এবং সখিপুর বাজারে গণসংযোগ চালায়। সে সময় সাধারণ জনগণ অধ্যাপক ইদ্রিস আলীকে জয়যুক্ত করার জন্য আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *