নিজস্ব প্রতিনিধি : ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম, জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৬ই রমজান (৬ মার্চ) সাতক্ষীরা শহরের অদূরে তালতলায় সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আল হিকমা মডেল মাদ্রাসার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক সেবামূলক সংস্থা। মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে সামনে রেখেই ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি যাত্রা শুরু করেছে। সেবামূলক সংস্থার স্বপ্ন একটি নৈতিক, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা।

ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক, শিক্ষামূলক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য হলো শিক্ষা, সংস্কৃতি, নৈতিক উন্নয়ন এবং মানবসেবার মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন করা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ মাসউদ, জয়েন্ট সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম রোহিত, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সমাজ সেবা সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক মোঃ আমীর আলী, সমাজ সেবা সম্পাদক মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মোঃ আলী মুন্সি, আতিক মুজাহিদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোঃ হযরত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *