নিজস্ব প্রতিনিধি: বিদেশে উচ্চশিক্ষা-এ যেন অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, সঠিক তথ্যের অভাব এবং জটিল প্রক্রিয়ার কারণে সেই স্বপ্ন অনেক সময়ই অধরাই থেকে যায়। তবে সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। ‘স্কলারহাব’- সাতক্ষীরার উদ্যোগে ডিএসইউ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে।

এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা এবং আর্থিক সহায়তা পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে বিনামূল্যে প্রাথমিক আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের প্রাথমিক বাছাই শেষে অভিভাবকসহ সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ভাইভা অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে।

আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য ০১৮৯৪৫৪৮৯৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছেন কাজী আসলাম (০১৬১৮৬১৮৭৫১), জব প্লেসমেন্ট অফিসার, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি আশার আলো। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এখানকার তরুণরাও বিশ্বমানের শিক্ষায় নিজেদের জায়গা করে নিতে সক্ষম- এমনটাই বিশ্বাস করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *