শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব তরূণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের প্রতিটি গ্রুপ হতে ২ জন করে মোট ২৭ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালার বিষয়বস্তু ছিল অধিকার ও ন্যায় বিচারের প্রাথমিক ধারনা দারিদ্র, মানবাধিকার এবং রাষ্ট্র নাগরিকের দায়িত্ব অনুধাবন করা।

কর্মশালার উদ্দেশ্য ছিল স্থানীয় তরূণদের নেতৃত্বদানের দক্ষতা ও সক্ষমতা তৈরী করা। সামগ্রিক উদ্দেশ্য যুব অংশগ্রহনকারীদের মানবাধিকার, কাঠামোগত বৈষম্য, দারিদ্র এবং নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বিষয়ে বোঝাপড়া শাক্তিশালী করা, যাতে তারা অধিকার লঙ্ঘন শনাক্ত করতে এবং প্রমান ভিত্তিক কৌশল তৈরী করতে সক্ষম হয়।

প্রশিক্ষনের বিষয়বস্তু ছিল, মানবাধিকারের সাবৃজনীন ঘোষনাপত্র (ইউডিএইটআর) ইতিহাস ৩০টি অনুচ্ছেদ এবং মূল নীতিসমুহ। অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদাসমুহ। অধিকারধারী ও কর্তব্য পালনকারীর ভুমিকা ও দায়িত্ব। অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি (আরবিএ) সমতা, অংশগ্রহন, জবাবদিহিতা এবং বৈষম্যহীনতা। দারিদ্রের কাঠামোগত কারণ, বর্জন এবং ক্ষমতার গতিশীলতা। রাষ্ট্র ও নাগরিক অধিকার দায়িত্ব এবং জবাবদিহিতা। স্থানীয় অধিকার ভিত্তিক ওকালতি, নেতৃত্বের প্রদর্শন এবং ক্ষমতার মানচিত্রায়ন।

এই কর্মশালা থেকে প্রাপ্ত সামগ্রিক শিক্ষার উপর ভিত্তি করে এলাকা ভিত্তিক এ্যাসাইনমেন্ট তৈরী করবে। পরবর্তীতে কর্ম পরিকল্পানার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবে।

দিন ব্যাপী এই কর্মশালার দায়িত্ব পালন করেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ প্রিয়াংকা সেন মৌ, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *