নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা শহরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও দুঃস্থ ও অসহায়দের মাঝে নতুন কাপড় এবং দুইটি পরিবারের কর্মসংস্থানের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

২৩ মে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের বাস ভবনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। এসময় অত্র এলাকার দুইটি পরিবারের কর্মসংস্থানের জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, সভাপতি মোঃ নুরুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, যুগ্ম সম্পাদক আবু তালেব, আব্দুল জলিল পেশকার, দপ্তর সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, কার্যকারি সদস্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব আব্দুস সামাদ, বৃটিশ রায়, আতিয়ার মুহুরী, মনজুরুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *