সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন (অ-১৪) শেষে সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল খেলা শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে এবং সাঁতার জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক ইমাদুল হক খান, সাঁতার প্রশিক্ষক ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রফিক উল ইসলাম খান, মুন্সীপাড়া ক্লাবের প্রতিনিধি মোঃ রাশিদুজ্জামান সুমন প্রমূখ। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে সনদ বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি







