নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা কর্তৃক সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন, সহকারি পরিচালক মোঃ মহসীন আলী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *