শেখ আমিনুর হোসেন: “প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, জলবায়ু সংকটের হবে শেষ” স্লোগানকে সামনে রেখে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান ২০২৬ (সংযুক্ত কারিগরি) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন ‘২৬) সকালে সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ, মৌতলা ইউনিয়ন ছাত্রদল নেতা শেখ মিন্টু।

বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে মৌতলা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিতর্ক প্রতিযোগিতা ও আললোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *