দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা মোড়স্থ রাজ হোটেলের মালিককে ৩ হাজার টাকা ও দুলাল মিষ্টান্ন

ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরণেরর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *