দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোনসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে কায়বা সীমান্তের বিজিবি সদস্যরা টহলকালে চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মৃত ইমানুর রহমানের ছেলে মোস্তফা কবির ফারুক (৪৭), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি টহল দল কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন ৪ ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বিজিবি।







