দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি ও এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর।
স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সাবেক স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা ওসমান গণি, অভিভাবক মাস্টার শাহারিয়ার কবির সুমন, অভিভাবক আ: জব্বার লিটন, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন, আলমগীর হোসেন, সুবর্না রানী, নুরুননাহার সেতু, বদরুজ্জামান মারুফ, শুভংকার মজুমদার, সোহাগ হোসেন, অভিভাবক চঞ্চল হোসেন, সেলিম হোসেন, স্টাফ সাহিদা খাতুনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে এসএসসি-২৬’ প্রকাশিত ফলাফলে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করায় তাদের সংবর্ধিত করা হয়।







