গাজী হাবিব : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৫৫০) ত্রি-বার্ষিক সাধারণ সভা আগামী ১১ জুলাই (শনিবার) কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ জুলাই) জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্রধারী সদস্যদের অংশগ্রহণে আগামী ১১ জুলাই সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউনিয়নের পক্ষ থেকে সকল পরিচয়পত্রধারী সদস্যকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।







