নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ি) প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গত ১০ জুলাই অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে জি. এম. আমিনুল হক সভাপতি এবং মো. আরশাদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৩ জুলাই আহ্বায়ক কমিটির মাধ্যমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এরপর ১৫ জুলাই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে এম. এম. জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামিম রেজা, অর্থ সম্পাদক মো. শরিফুল আলম (রানা), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মুকুল হোসেন, প্রচার সম্পাদক সুজন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ইসমাইল হোসেন ও মো. আবু সাইদ মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *