কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার ওই গ্রামের মো. আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ বা এসংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবদুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়। এর একপর্যায়ে অভিমান করে তিনি ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের তারে সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *